• বিনোদন

    সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের নতুন তারিখ ধার্য

      প্রতিনিধি 8 December 2025 , 3:46:35 প্রিন্ট সংস্করণ

    - প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢালিউডের ‘রাজপুত্র’খ্যাত অভিনেতা সালমান শাহর মৃত্যু রহস্য আজও অমীমাংসিত। প্রায় তিন দশক পর গত অক্টোবরে আদালতের রায়ে সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নেয় হত্যা মামলায়।

    রবিবার (৭ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি।

    বিজ্ঞাপন

    মামলার প্রতিবেদন জমার দেওয়ার জন্য আদালতের কাছে সময় আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদন দাখিলের জন্য ৫ সপ্তাহ সময় বাড়িয়েছেন। সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ১৩ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন।

    ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নেয় হত্যা মামলায়। পরের দিন ২১ অক্টোবর রমনা থানায় সালমান হত্যা মামলা দায়ের করেন নায়কের মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। সামিরা হক, খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়।

    সালমান হত্যা মামলায় সামিরা-ডন ছাড়াও আসামির তালিকায় আছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুচি, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এ ছাড়াও মামলায় আরো অনেককে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ