• জাতীয়

    ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি’র আহ্বান তারেক রহমানের

      প্রতিনিধি 13 September 2025 , 4:24:29 প্রিন্ট সংস্করণ

    - বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‌‌‘ফিলিস্তিনি জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরাইলের ওপর চাপ বাড়াতে হবে’। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।

    তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ বরাবরই ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়ন, দখলদারত্ব ও সহিংসতার বিরুদ্ধে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং এখনো সেই অবস্থান বজায় রেখেছে। তিনি দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সরকারের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার খবরকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়েছেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, এটি ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণের ভূমি, সংস্কৃতি, ইতিহাস ও অস্তিত্বের ওপর যে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন তা একধরনের পরিকল্পিত গণহত্যা ও জাতিগত নির্মূলের চেয়ে কম নয়। এটি মানবতাবিরোধী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি নাগরিক বসবাস ও কর্মরত আছেন। ইসরাইলি সরকারের এই দমননীতির ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে গাজায় ইসরাইলি সরকারের হাতে সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতকে দ্রুত রায় ঘোষণারও অনুরোধ জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা