• অপরাধ

    মায়ানমার পাচারের সময় ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮

      প্রতিনিধি 7 December 2025 , 12:36:26 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে কক্সবাজারের বাকখালী নদীর মোহনা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই আটকের ঘটনা ঘটে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কক্সবাজারের সদস্যরা মধ্যরাতে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালায়। এসময় শুল্ক–কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে বহন করা ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ঘটনাস্থল থেকেই পাচারে জড়িত ৮ জনকে আটক করা হয়।

    জব্দ হওয়া ফিশিং বোট, সিমেন্ট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক।
    তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ