• রাজনীতি

    বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেয়া হবে: সালাহউদ্দিন আহমেদ

      প্রতিনিধি 4 December 2025 , 7:25:22 প্রিন্ট সংস্করণ

    নিজ এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি-বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে, স্বাস্থ্যকার্ড দেয়া হবে-ইনশাআল্লাহ।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজের সংসদীয় আসন কক্সবাজার-১ এ প্রচারণার তৃতীয় দিনে, পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন, ‘তিনি আমাদের নেত্রী-আপনাদের নেত্রী। আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন’।

    বিজ্ঞাপন

    সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেশের গণমানুষের দল বিএনপি-সবার প্রতীক ধানের শীষ। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি’।

    এর আগে, গত ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগের মধ্য দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। গতকাল থেকে তিনি জন্মস্থান পেকুয়া উপজেলার ইউনিয়নগুলোতে প্রচার চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদসহ দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির