• আন্তর্জাতিক

    চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

      প্রতিনিধি 4 December 2025 , 4:53:16 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চীনে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছয় দেখালেও, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশটির ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এসব তথ্য দিয়েছে।

    বিজ্ঞাপন

    সিইএনসি বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি।

    স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, জিনজিয়াংয়ে আঘাত হানা ভূমিকম্পে সীমান্তবর্তী কিরগিজস্তানের কিছু এলাকাও প্রভাবিত হয়।

    চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, ভূমিকম্পে স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনও ভবন ধস বা হতাহতের খবর পায়নি কাউন্টি কর্তৃপক্ষ।

    প্রতিবেদনে আরও বলা হয়, আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে।

    সূত্র: রয়টার্স, সিনহুয়া

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা