• সর্বশেষ সংবাদ স্ক্রল

    মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

      প্রতিনিধি 2 December 2025 , 11:18:37 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাদারীপুরের শিবচরে বাস–ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন আরও ১০ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    বিজ্ঞাপন

    হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হন অন্তত ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরও দুজন।

    এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

    মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের