• রাজনীতি

    গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার

      প্রতিনিধি 30 November 2025 , 6:00:37 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাজশাহী মাদরাসা ময়দানে ৮ দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। এ ছাড়াও সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনানো হয়।

    গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। অপরদিকে এতে নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে। কাজেই সরকারকে বলব আগে গণভোটের তারিখ নির্ধারণ করুন।

    বিজ্ঞাপন

    জামায়াত ইসলামীর সেক্রেটারি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তরাঞ্চলের ত্যাগ ও ভূমিকার ওপর ভিত্তি করে ‘নতুন বাংলাদেশ’-গড়ার প্রয়াসে ৮ দলীয় জোট অভিন্ন ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, যা সারা দেশে নতুন জাগরণ সৃষ্টি করেছে।

    তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারের গেজেট কোনো ওহীর বাণী নয়-প্রয়োজনে তা সংশোধন করে প্রথমে গণভোট, পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে’। জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলোর বিস্তারিত প্রকাশ না করাকে তিনি জনগণের জানার অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল