• খেলা

    মেসি জাদুতে শিরোপা জিতল মায়ামি

      প্রতিনিধি 30 November 2025 , 11:41:40 প্রিন্ট সংস্করণ

    একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি
    একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নতুন মাইলফলক গড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ ব্যবধানে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফ্লোরিডার দলটি।

    একই সঙ্গে তারা জায়গা করে নিয়েছে এবারের এমএলএস কাপের ফাইনালে।

    রোববার (৩০ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মায়ামির আক্রমণভাগ ছিল দুর্দম। আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে একাই তিন গোল করে ম্যাচের নায়ক হন। তার সঙ্গে তাল মিলিয়ে মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল যোগ করেন। গোল না পেলেও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিওনেল মেসি তাঁর পাস থেকেই আসে মায়ামির একটি গোল।

    বিজ্ঞাপন

    চেজ স্টেডিয়ামে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক মায়ামি। ম্যাচের ১৪ মিনিটে আলেন্দের প্রথম গোলেই এগিয়ে যায় দলটি। মাত্র নয় মিনিট পর একই খেলোয়াড়ের দ্বিতীয় গোল আরও শক্ত অবস্থানে পৌঁছে দেয় মায়ামিকে। তবে খেলার গতি কমেনি নিউইয়র্কের। ৩৭ মিনিটে জাস্টিন হকের গোল তাদের ম্যাচে ফেরার আশা জাগায়।

    বিরতির পর পরিস্থিতি বদলে যায়। নিউইয়র্কের প্রতিরোধ ভেঙে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মাতেও সিলভেট্টি ব্যবধান বাড়ান, আর সেই গোলটির অ্যাসিস্ট দেন মেসি। শেষদিকে আরও দুই গোল হজম করতে হয় অতিথিদের ৮৩ মিনিটে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে আলেন্দে তার হ্যাটট্রিক নিশ্চিত করে বড় জয় উপহার দেন।

    বিপুল ব্যবধানে এই জয়ে উল্লাসে ভাসে ইন্টার মায়ামি শিবির। এখন তাদের সামনে এমএলএস কাপের জমকালো ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। প্রতিপক্ষ কে হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা