• লাইফস্টাইল

    ঐতিহ্যবাহী সাবুদানার পুলি পিঠা রেসিপি

      প্রতিনিধি 28 November 2025 , 5:15:08 প্রিন্ট সংস্করণ

    ঐতিহ্যবাহী সাবুদানার পুলি পিঠা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীত আসলেই শুরু হয় পিঠা খাওয়ার ধুম। কৃষকের ঘরে ঘরে নতুন চালে তৈরি হয় দারুণ সব পিঠাপুলি। পাঠকদের জন্য থাকছে-ঐতিহ্যবাহী সাবুদানার পুলি পিঠা রেসিপি। জেনে নিন কিভাবে সহজে এটি তৈরী করবেন।

    উপকরণ: সাবুদানা ১ কাপ, পানি ৩-৪ টেবিল চামচ, সামান্য লবণ, নারকেল কোরা ১ কাপ, খেজুর গুড় ৫ টেবিল চামচ, দুধ ১ লিটার, চিনি পরিমাণমতো, এলাচ ৩-৪টি, দারুচিনি ১ টুকরো।

    বিজ্ঞাপন

    প্রস্তুত প্রণালী: প্রথমে সাবুদানা পানি দিয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর চুলায় নারকেল গুড় দিয়ে জ্বাল দিয়ে নরম পাক দিয়ে নিন। অপরদিকে, সাবুদানা আর মিশ্রণ ভালো করে মেখে খামির করে, হাত দিয়ে ছোট রুটির মতো করে নারকেলপুর দিয়ে পুলি পিঠার মতো ভাঁজ দিন।

    দুধে এলাচ ও দারুচিনি দিয়ে ফুটিয়ে তাতে পিঠা দিয়ে দিন। তারপর পরিমাণমতো চিনি দিয়ে ভালো করে জ্বাল দিতে হবে যতক্ষণ না পিঠা সেদ্ধ হয়। সেদ্ধ হলে নামানোর আগে গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর গরম গরম অথবা ঠান্ডা করে পরিবেশন করুন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের