• আন্তর্জাতিক

    বাবার জীবিত থাকার প্রমাণ চান ইমরান খানের ছেলে

      প্রতিনিধি 28 November 2025 , 4:28:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার ছোট ছেলে কাসিম খান।

    তিনি জানান, পরিবারকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তার জীবিত থাকার যে কোনও প্রমাণও নেই।

    এক বিবৃতিতে কাসিম বলেন, তার বাবা ৮৪৫ দিন ধরে কারাবন্দি আছেন এবং গত ছয় সপ্তাহ ধরে একক বন্দিত্বে ‘ডেথ সেল’-এ রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সঙ্গে সাক্ষাতের অধিকার অস্বীকার করা হচ্ছে।

    তিনি লিখেছেন, “কোনও ফোন কল হয়নি, কোনও সাক্ষাৎ হয়নি, এমনকি জীবিত থাকার কোনও প্রমাণও আমরা পাইনি।”

    বিজ্ঞাপন

    ইমরান খান, যিনি ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হিসেবে পরিচিত, বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

    তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং দুই ছেলে কাসিম ও সুলাইমান যুক্তরাজ্যে বসবাস করছেন। কাসিমের অভিযোগ, পাকিস্তান সরকার এক মাসেরও বেশি সময় ধরে পারিবারিক সাক্ষাৎ বন্ধ রেখেছে।

    কাসিম সতর্ক করেছেন, ইমরানের নিরাপত্তা নিয়ে যে কোনও ঘটনার দায় পাকিস্তান সরকার এবং সংশ্লিষ্ট হ্যান্ডলারদের উপর বর্তাবে।

    তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জীবিত থাকার প্রমাণ নিশ্চিত করুন, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করুন এবং এই বিচ্ছিন্নতার অবসান ঘটান।

    রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তির দাবি তুলুন।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা 2:27 PM টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ 2:02 PM জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ 1:58 PM যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান 1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান