• জাতীয়

    ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

      প্রতিনিধি 27 November 2025 , 6:25:39 প্রিন্ট সংস্করণ

    ঘূর্ণিঝড়। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর ঝোড়ো হওয়ার আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দর-চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ভোরে নিম্নচাপ এবং সকাল ৯টার দিকে গভীর নিম্নচাপে রূপ নেয়। ‘সন্ধ্যা নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, বলেন তিনি। সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেয়া হয়েছে।

    এ ছাড়াও অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১৯৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

    নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ