• আন্তর্জাতিক

    ফিলিপাইন ও জাপানে একই দিনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

      প্রতিনিধি 26 November 2025 , 8:13:37 প্রিন্ট সংস্করণ

    ভূমিকম্প। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিলিপাইন এবং জাপানে একই দিনে প্রায় ৬ মাত্রার তীব্রতায় আলাদা ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে জাপানে দুই দফায় ভূকম্পনের খবর পাওয়া গেছে। যদিও এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    বিজ্ঞাপন

    জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ ফিলিপাইনে এই ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির দক্ষিণ মিন্দানাও দ্বীপের জলসীমার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬ দশমিক ২ মাইল)।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস-এর বরাত দিয়ে জানা গেছে, জাপানে একই দিনে দুইবার তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়: মঙ্গলবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। একই দিন সন্ধ্যা ৬টা ১ মিনিটে কুমামোটো প্রিফেকচারে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূকম্পনটি জাপানের ১০-পয়েন্ট ভূমিকম্পের তীব্রতার স্কেলে চতুর্থ সর্বোচ্চ স্তরের ছিল এবং এটির উৎপত্তি হয়েছিল ৯ কিলোমিটার গভীরে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:51 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময় 4:23 PM রমাদান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি খেলাফত মজলিসের 4:09 PM একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার 4:03 PM পুনঃভর্তির ফি নিয়ে সিদ্ধান্ত আগামী শিক্ষাবর্ষ থেকে: শিক্ষা প্রতিমন্ত্রী 3:54 PM সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কর্মসূচি নয়: র‍্যাব ডিজি