• খেলা

    আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচের আগে দল ঘোষণা করল বাংলাদেশ

      প্রতিনিধি 26 November 2025 , 5:57:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন-বাংলা সুপার কাপ। এই টুর্নামেন্টে অংশ নিবে আর্জেন্টিনা ও ব্রাজিলের অনূর্ধ্ব-২০ পর্যায়ের ফুটবলাররা। টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

    জানাগেছে, এই টুর্নামেন্টেকে সামনে রেখে বাংলাদেশে আসবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু।

    তিন দলের সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্স ভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দল। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব-২০ দল। বাংলাদেশ দল গঠন করা হয়েছে অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে।

    বিজ্ঞাপন

    ৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তিনটি ম্যাচ। প্রথম দিন বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আর ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব। সাধারণ দর্শকরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

    দলে ডাক পেয়েছেন কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামরা।

    লাতিন-বাংলা সুপার কাপের জন্য বাংলাদেশ দল: কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমা, আলিফ রহমান, তাসিন সিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, মো: রাজ, মাসুদ রানা, মো: আরিফ, আকাশ আহাম্মেদ, আশিক, বাইজিত বোস্তামী, নাজমুল হুদা, তাসান খা, মো: মানিক, হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী, আরহাম ইসলাম, সাজেদ হাসান, কামাল মৃধা ও মোরশেদ আলী

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা