• আইন-আদালত

    ট্রাইব্যুনালে হাজির কর্নেল রেদোয়ান ও মেজর রাফাত

      প্রতিনিধি 24 November 2025 , 10:43:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী মামলার শুনানিতে দুই সেনা সদস্য কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আনা হয়। এ সময় পুরো ট্রাইব্যুনাল এলাকা জুড়ে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়।

    আজ শুনানি গ্রহণ করছেন ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল। অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    বিজ্ঞাপন

    এর আগে, গত ৮ অক্টোবর রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় আদালত সাবেক বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন।

    মামলার অন্য দুই আসামি হলেন- ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

    অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২৮ জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তি আহত হন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছুড়তে দেখা যায় এবং অপর আসামিরাও ঘটনাস্থলে নির্দেশনা ও নেতৃত্বে যুক্ত ছিলেন। তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেওয়ার পর এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা