• জাতীয়

    ৮০টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি

      প্রতিনিধি 23 November 2025 , 6:11:53 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ৮০টি সংস্থাকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    রোববার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। 

    বিজ্ঞাপন

    ইসি জানায়, আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজনে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।  

    ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জানতেই মূলত ইসির এই উদ্যোগ। পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো কমিশন আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরিতে কাজ করবে বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক 1:44 PM কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত 1:23 PM ইফতারের পর কোন চা খাওয়া ভালো? 12:56 PM ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম 12:45 PM সংকটাপন্ন অবস্থায় বাবা, সব শুটিং বাতিল সালমানের 12:36 PM ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী