• রাজনীতি

    ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন

      প্রতিনিধি 19 November 2025 , 11:09:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের বিপক্ষে জয়ের পর ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ফেইসবুক পোস্টে ফুটবলারদের প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ভারতের বিপক্ষে ২০০৩ সালের পর জয়ের দেখা পেলো বাংলাদেশ। কাঙ্ক্ষিত এ জয়ের পর হামজারা ভাসছেন প্রশংসায়।’ তাদের নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তারেক রহমান।

    বিজ্ঞাপন

    তারেক রহমান লিখেছেন, ‘২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল-শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি। শুরুতে মোরসালিনের গোল এবং দলের অদম্য উদ্দীপনা কোটি কোটি মানুষের হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জ্বালিয়ে দিয়েছে।’

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বলেন, ‘আমাদের ফুটবলাররা এখন যুব সমাজের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে প্রতিভার লালন হয়, স্বপ্নকে সমর্থন দেওয়া হয় এবং আমাদের পতাকা আরও উঁচুতে উড়বে।’

    এদিকে ভারতের বিপক্ষে এ জয়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি