• অপরাধ

    রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে মানুষ

      প্রতিনিধি 15 November 2025 , 11:50:08 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর হাতিরঝিল, মিরপুর, পল্লবী ও মৌচাকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঢাকার বিভিন্ন জায়গায় হঠাৎ এমন ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের শাটডাউন কাল ও ১৭ নভেম্বর। এবারের শাটডাউন ঘিরে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মানুষের আশঙ্কা।

    শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে।

    জানা গেছে, আজ বিকাল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৌচাক উড়ালসড়ক থেকে কয়েকজন দুর্বৃত্ত নিচে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। তাদের আটক করা যায়নি।

    অন্যদিকে, আজ বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান গণমাধ্যম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে-বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।

    এদিকে পল্লবী থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ উপস্থিত রয়েছে।

    এদিকে রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। ‌খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। ‌তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের 3:46 PM প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ 3:42 PM পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত 3:19 PM জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী 2:21 PM ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে?