• রাজনীতি

    ‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি’

      প্রতিনিধি 15 November 2025 , 8:08:31 প্রিন্ট সংস্করণ

    বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা জিয়াউর রহমান সংবিধানে সর্ব প্রথম বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসও সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাগুলো নেই। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে’।

    তিনি বলেন, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ-এ বিশ্বাস করি। মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এ ছাড়াও তিনি বলেন ‘নবীজি বলেছেন-আমি শেষ নবী ও রাসুল। আমার পরে কোনো নবী আসবে না’।

    বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন-যদি কেউ নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি নবীজির এ বাণীর মধ্যে নাই।

    খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন, দেশ ও দেশের বাইরের প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭