• রাজনীতি

    শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক

      প্রতিনিধি 5 November 2025 , 7:42:07 প্রিন্ট সংস্করণ

    বিএনপি ক্ষমতায় এলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে: আমিনুল হক
    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন-আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় তার দল।

    বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

    বিজ্ঞাপন

    আমিনুল হক বলেন, ‘আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়-এটাই আমাদের লক্ষ্য। বিএনপি আগামীর শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন, সংস্কৃতি ও খেলাধুলা নির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের কর্মপরিকল্পনা নিয়েছে’।

    নারী শিক্ষায় বিএনপির অবদান তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল-যা ছিল যুগান্তকারী পদক্ষেপ। এর সুফল সমাজ এখনও পাচ্ছে। আমরা চাই তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে আত্মনির্ভর ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে উঠুক’।

    তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় ইনডোর সুবিধাসহ ‘মিনি স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি রাজধানীর ১০০টি ওয়ার্ডে মাঠ তৈরি ও বয়স্কদের জন্য হাঁটার পথ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা