• সর্বশেষ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ২২ ডিসেম্বর

      প্রতিনিধি 5 November 2025 , 5:25:16 প্রিন্ট সংস্করণ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠার দীর্ঘ ২০ বছর পর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

    বুধবার (৫ নভেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তাফা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি ভোট গ্রহণের দিন ২২ ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট প্রদানের সময় নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ (৬ নভেম্বর) এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর। মনোনয়নপত্র বিতরণ ও মনোনয়নপত্র দাখিল ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর, যাচাই-বাছাই (১৯ ও ২০ নভেম্বর), প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ (২৩ নভেম্বর), প্রত্যাহারের শেষ দিন (৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত)।

    এ ছাড়াও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ (৩ ডিসেম্বর)। পরবর্তীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন দেয়া হয়েছে। আর ভোট গ্রহণ আগামী ২২ ডিসেম্বর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:09 PM বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী 2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭