• বিনোদন

    টকশোতে যা দেখালেন রাশমিকা

      প্রতিনিধি 5 November 2025 , 11:23:03 প্রিন্ট সংস্করণ

    সংগৃহীত ছবি
    সংগৃহীত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বাগদান নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে দুজনের কেউ-ই এখনো কোনো কথা বলেননি। ফলে তাদের ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল ও জল্পনা ক্রমশ বেড়েই চলেছে।

    সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা জগপতি বাবুর একটি টকশোতে অভিনেত্রী রাশমিকা মান্দানা তার নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য হাজির হয়েছিলেন। সেখানেই অভিনেত্রী প্রথমবারের মতো ক্যামেরার সামনে তার হাতের আংটি দেখালেন।

    বিজ্ঞাপন

    টকশো অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পরই দেখা যায়, বারবার রাশমিকাকে ‘বিজয়’-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন অভিনেত্রী। জানা গেছে, তার হাতের আংটিগুলোর মধ্যে একটি বিশেষ আংটি রয়েছে।

    অনুষ্ঠানে কৌতুক করে সঞ্চালক জগপতি বাবু অভিনেত্রী রাশমিকা মান্দানাকে প্রশ্ন করেন- বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত সেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব, নাকি কি তুমি এই বিজয়ের মালিক?

    সঞ্চালক জগপতি বাবুর এমন প্রশ্নে মুচকি হাসেন রাশমিকা মান্দানা। অভিনেত্রী তার আঙুলের আংটির দিকে ইশারা দিয়ে বুজিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে তিনি বোঝাতে চেয়েছেন— তার জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে তার আঙুলে?

    পরে অবশ্য অভিনেত্রী চুপ থাকেননি। রাশমিকা মান্দানা বলেন, আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ। এ কথা শোনার পর সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে। সঞ্চালকের এমন কথায় একগাল হেসে সম্মতি জানান রাশমিকা মান্দানা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প