• সর্বশেষ

    গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

      প্রতিনিধি 31 October 2025 , 6:20:57 প্রিন্ট সংস্করণ

    গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের এ দূর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি।

    বিজ্ঞাপন

    জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়।

    তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারের আগ পর্যন্ত ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ। তবে দ্রুত সময়ের মধ্যেই ট্রেনের বগিটি উদ্ধার করে সরিয়ে নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের