• জাতীয়

    স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে গণমাধ্যম: তথ্য উপদেষ্টা

      প্রতিনিধি 20 October 2025 , 9:01:17 প্রিন্ট সংস্করণ

    জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ। তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে। সোমবার (২০ অক্টোবর) বিকালে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

    বিজ্ঞাপন

    আগামী নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই’। এ ছাড়াও সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

    অপরদিকে দেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টার মন্তব্য, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। এ ছাড়াও মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে।

    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ