• জাতীয়

    শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ

      প্রতিনিধি 19 October 2025 , 9:53:35 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের ফ্লাইট ওঠানামা। এতে আগমন ও বহি:র্গমনে বিপাকে পাড়েন বিদেশগামী যাত্রীরা। বিশেষ করে ট্রানজিট যাত্রীরা সময়মতো পরবর্তী ফ্লাইট ধরতে না পারায় চরম বিপাকে পড়েন।

    এদের মধ্যে একজন ফেনীর ওমর ফরহাদ জনি। দুবাই যেতে এসেছিলেন বিমানবন্দরে, কিন্তু পৌঁছে জানতে পারেন গন্তব্যের ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়েছে। এখন কখন ছাড়বে সেটার কোন নিশ্চয়তা না থাকায় চিন্তিত তিনি।

    বিজ্ঞাপন

    তার মত এমন অনেক বিদেশগামী যাত্রী শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পড়েছেন শিডিউল বিপর্যয়ের ফাঁদে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় বাড়ে দুর্ভোগও।

    যদিও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দেয় শনিবার রাত ৯ টার পর পুনরায় চালু হবে সব রুটের বিমান চলাচল। তবে সব ফ্লাইট সময় মেনে চলতে পারেনি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, শীঘ্রই শিডিউল বিপর্যয় নিরসন হবে।

    এদিকে, ঢাকা বিমানবন্দর বন্ধ ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ৮টি ফ্লাইট অবতরণ করে। এছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি বোয়িং বিমান অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা