• রাজনীতি

    ভারত হত্যাকারী, লুটপাটকারীকে জায়গা দিয়েছে: শামসুজ্জামান দুদু

      প্রতিনিধি 16 October 2025 , 2:54:08 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি
    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
    তিনি বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার গঠন করতে হবে। কোনো টালবাহানা সহ্য করা হবে না।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পিপলস ফোরাম আয়োজিত অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকার চাই-দাবিতে এক নাগরিক সমাবেশে শামসুজ্জামান দুদু এই হুঁশিয়ারি দেন।

    তিনি বলেন, বর্তমান সরকার ২৪এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। তাদের সমালোচনা করতে চাই না।

    বিজ্ঞাপন

    মানুষের গণতন্ত্র চাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা যদি সরকার ধারণ করতে না পারে তাহলে বিপ্লব নস্যাৎ হয়ে যাবে।

    ভারত হত্যাকারী, লুটপাটকারীকে জায়গা দিয়েছে। সরকারকে বুঝতে হবে বেশি সময় নেয়া ঠিক হবে না।

    শামসুজ্জামান দুদু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যে জিজ্ঞাসা তৈরি হয়েছে সেটা এই সরকারের কাজের প্রতিফলন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে সরকারকেই ভূমিকা রাখতে হবে।

    এদিকে পেশাজীবীদের প্রতি নিষ্ঠুর আচরণের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, টাকা দিয়ে মনোনয়ন দিলে সে দেশের জন্য কাজ করবে না, দেশ উন্নত হবে না। ভালো দেশ গড়তে হলে ভালো দলকে বেছে নিতে হবে। শেখ হাসিনার আমলে বেশি করে ফেল করাদের পাশ করিয়ে দেয়া হতো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি