• জাতীয়

    প্রতিদিন দেড় হাজার ভিসা দিচ্ছে ভারত, প্রতারণা থেকে সাবধান!

      প্রতিনিধি 2 September 2025 , 11:16:06 প্রিন্ট সংস্করণ

    - ভারতীয় ভিসা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে থাকা ভারতের ৫টি কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার ভিসা ইস্যু করছে দেশটি। এসব ভিসা মুলত জরুরি মেডিকেল, ব্যবসা, শিক্ষা ও ডাবল এন্ট্রি বিষয়ে ইস্যু করা হচ্ছে। তবে ভ্রমণ বা ট্যুরিস্ট ভিসা দেয়া স্থগিত রয়েছে। 

    অপরদিকে, সাম্প্রতিক সময়ে ভারতীয় ভিসা প্রাপ্তিকে ঘিরে বেশ কিছু প্রতারক চক্র গড়ে ওঠেছে। তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় ভিসা কতৃপক্ষ।

    ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশী নাগরিকদের সবচেয়ে বেশি ভিসা ইস্যু করছে ভারত। ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন পর্যটন ভিসা ব্যতীত সকল বিভাগে প্রায় ১ হাজার ৫শ ভারতীয় ভিসা ইস্যু করা হয়। আর এ ক্ষেত্রে চিকিৎসা এবং জরুরি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়া করা হচ্ছে’।

    বিজ্ঞাপন

    জানা গেছে, বাংলাদেশ জুড়ে ভিসা এজেন্ট এবং দালালদের একটি চক্র গড়ে উঠেছে। এর মধ্যে ঢাকা ও রাজশাহীতে এই চক্রের ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে। এই দালাল চক্র ভিসা আবেদন পোর্টালে কৃত্রিমভাবে চাপ তৈরি করছে, ফলে প্রকৃত আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া কঠিন হচ্ছে।

    এসব অপরাধী এজেন্ট আবেদনকারীদের নামে ভারতের হাসপাতালের ভুয়া কাগজপত্র, বিদেশি দূতাবাসের ভূয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার-বিমান টিকেট-ব্যাংক বিবরণী জমা দিচ্ছে। এসব ক্ষেত্রে জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদনও রিফিউজ হচ্ছে।

    ওই কর্মকর্তা আরও জানান, ‘ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো এই ধরণের অপরাধ বন্ধ করার জন্য ক্রমাগতভাবে প্রযুক্তিগতভাবে ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করছে। আর যে কোনো জরুরি পরিস্থিতিতে হেল্পলাইনের মাধ্যমে ভিসা আবেদন জমার ব্যবস্থা করা হয়েছে’।

    তবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু করা হতে পারে বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন