• খেলা

    বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন

      প্রতিনিধি 9 June 2026 , 6:41:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে মোট ২৫ জন সদস্য থাকেন। সদ্য শেষ হওয়া বিসিবি নির্বাচন থেকে বিজয়ী হয়েছেন ২৩জন পরিচালক। আর বাকি দুই পরিচালক এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন থেকে।

    অবশ্য নির্বাচনের একদিনের মাথায় একজন আবার পদত্যাগ করেছেন। রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

    তাই মঙ্গলবার (৯ জুন) ২৪ জন বোর্ড পরিচালকদের নিয়ে আজ প্রথমবারের মতো বসেছিলেন সভাপতি তামিম ইকবাল। যেখানে স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হয়েছে। ফ্যাসিলিটিজ বিভাগ নিজের কাছে রেখেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

    বিজ্ঞাপন

    এ ছাড়া ফাইন্যান্স কমিটির দায়িত্বে ইসরাফিল খসরু, গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা এবং টুর্নামেন্ট কমিটিতে মিনহাজুল আবেদিন নান্নুকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

    এক নজরে দেখেনিন কে কোন কমিটিতে

    ফাইন্যান্স কমিটি— ইসরাফিল খসরু।
    গেম ডেভেলপমেন্ট— ফাহিম সিনহা।
    এইজ গ্রুপ কমিটি— মিনহাজুল আবেদিন নান্নু।
    হাই পারফরম্যান্স (এইচপি) এবং গ্রাউন্ডস কমিটি— শাহনিয়ান তানিম।
    মেডিকেল কমিটি— হবুব শামীম।
    মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন— আসিফ রব্বানী।
    অডিট কমিটি— সাইদ বিন জামান সৌরভ। 
    লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি— ইয়াসির ফয়সাল।
    ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম)— মঈন উদ্দিন চৌধুরি।
    উইমেন্স উইং— রফিকুল ইসলাম বাবু।
    ফ্যাসিলিটিজ— তামিম ইকবাল ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের