• খেলা

    ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল

      প্রতিনিধি 8 June 2026 , 5:49:13 প্রিন্ট সংস্করণ

    ওয়েসলির পরিবর্তে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন এডারসন।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাঁ উরুর মারাত্মক চোটে বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েসলির। আর তার এই দুর্ভাগ্যই যেন শাঁখের করাত হয়ে ভাগ্য খুলে দিল মিডফিল্ডার এডারসনের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ স্কোয়াডে এসেছে এই আকস্মিক পরিবর্তন।

    রোববার (৭ জুন) এক বিবৃতিতে ২১ বছর বয়সী রোমা ডিফেন্ডার ওয়েসলির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়া এই ডিফেন্ডারকে নিয়ে সিবিএফ জানায়, ‘ওয়েসলি দলের সবার প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে থাকা এই দলের অংশ হিসেবেই তাকে সবসময় বিবেচনা করা হবে।’

    বিজ্ঞাপন

    তার পরিবর্তে সেলেসাওদের ডেরায় ডাক পাওয়া এডারসনকে নিয়ে অবশ্য ফুটবলপাড়ায় বেশ কৌতূহল তৈরি হয়েছে। কারণ, ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচই খেলেননি তিনি। সাবেক কোচ দরিভাল জুনিয়রের অধীনে মাত্র ৩ ম্যাচ খেলা এই ফুটবলারকে আনচেলত্তি স্কোয়াডে রাখায় অনেকেই কিছুটা চমকে গেছেন।

    ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলেন এডারসন। বর্তমান ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে এই দলটি সপ্তম স্থানে থেকে আগামী মৌসুমের কনফারেন্স লিগের প্রাথমিক পর্বে খেলার টিকিট কেটেছে। এডারসন দলটির হয়ে ২০২৪ সালের ইউরোপা লিগ জিতেছিলেন, ওইবার ইতালিয়ান কাপে রানার্সআপও হয় আতালান্তা।

    সব মিলিয়ে আতালান্তার হয়ে ১৮০ ম্যাচ খেলেছেন এডারসন। ১৬টি গোলের সঙ্গে ৬টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সের কারণে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে ম্যানইউ এই মৌসুমে চলে যাওয়া ক্যাসেমিরোর স্থলাভিষিক্ত করতে তোড়জোর চালিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে