• জাতীয়

    ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী

      প্রতিনিধি 8 June 2026 , 5:08:13 প্রিন্ট সংস্করণ

    সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেছে। আগামী ২০ জুলাই এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি।’

    সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলছে। আগামী বছর চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও সরকারের রয়েছে।

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে 5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি