
প্রতিনিধি 8 June 2026 , 4:55:28 প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে এবার সরাসরি তাদের দুটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ সোমবার (৮ জুন) মাত্র কয়েক ঘণ্টা আগের এক আকস্মিক অভিযানে নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি ইসরায়েল ইরানের তেহরান, তাবরিজ ও ইসফাহানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় এবং লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা করে। এর জবাবে ইরান এই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার ও অন্যান্য স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দেশজুড়ে সাইরেন বেজেছে। এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে।
আইআরজিসি এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে বর্ণনা করেছে।
সূত্র: আল জাজিরা
