• খেলা

    বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট

      প্রতিনিধি 4 June 2026 , 5:56:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট।

    আজ (৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে শন টেইটের চাকরি ছাড়ার খবর নিশ্চিত করেছে বিসিবি।

    দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও আরও কিছুদিন কাজ চালিয়ে যেতে চেয়েছেন টেইট৷ তবে দুই পক্ষই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এই পদ থেকে টেইটের সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।

    ২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেন টেইট। দায়িত্বে আসার পর জাতীয় দলের পেসারদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অজি এই ক্রিকেটার। সর্বশেষ কয়েকটি সিরিজে সেই উন্নতির প্রমাণ দিয়েছেন নাহিদ রানা-মোস্তাফিজুর রহমানরা।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে টেইট বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের মেধাবী এবং প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার ও স্টাফদের সঙ্গে কাজ করা একটা গর্বের বিষয় ছিল। এটা সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য। আমি গর্বিত পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে এবং দারুণ একটি ভবিষ্যত আছে তাদের। সামনে তারা অনেক সাফল্য অর্জন করবে, এই কামনা করি।’

    বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল টেইটের। পারিবারিক কারণ দেখালেও জানা গেছে ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচ হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছেন তিনি। টেইটের বদলি হিসেবে আপদকালীন পেস বোলিং ইউনিট সামলাবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না পেলে জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকবেন তিনি। বর্তমানে এইচপি দলের কোচ হিসেবে কাজ করছেন তালহা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:56 PM বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট 4:40 PM তীব্র গরমে হুমকির মুখে জনজীবন 4:30 PM হাদি ইস্যুতে মমতার বিরুদ্ধে এফআইআর 2:40 PM জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ 2:09 PM প্রীতি ম্যাচে নেদারল্যান্ডকে হারালো আলজেরিয়া 1:57 PM শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন 1:39 PM যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 1:28 PM যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ঝিনাইদহের হাবিবুর রহমান হাবিব 12:53 PM স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস 12:33 PM খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার: আমিনুল হক