• বিনোদন

    স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস

      প্রতিনিধি 4 June 2026 , 12:53:28 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অসংখ্য পুরস্কার, সম্মাননা আর দর্শকের অফুরন্ত ভালোবাসায় সাজানো দীর্ঘ ক্যারিয়ার। এত প্রাপ্তির ভিড়েও এবার এমন এক সম্মাননা পেলেন, যা ছুঁয়ে গেল নায়িকার হৃদয়ের গভীরে। ঢালিউড কুইন অপু বিশ্বাসের হাতে তুলে দেয়া হয়েছে স্বর্ণের কলস।

    ঘটনাটি একেবারেই সিনেমার গল্পের মতো। সেদিন বিকেলে জিমে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। হঠাৎ একটি কলে জরুরি তলব করা হয় নায়িকাকে। কারণ না জেনেই দ্রুত সেখানে পৌঁছে যান তিনি। তার হাতে ফরিদুর রেজা সাগর তুলে দেন স্বর্ণের তৈরি বিশেষ একটি কলস। অপ্রত্যাশিত মুহূর্তটিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন নায়িকা।

    বিজ্ঞাপন

    অপু বিশ্বাসের ভাষ্যমতে, শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করেননি তিনি, শুধু চেয়েছেন মানুষের ভালোবাসা। কিন্তু এমন একটি সম্মান তার জন্য অপেক্ষায় থাকবে, তা ভাবেননি তিনি।

    নায়িকার মতে, এই কলসের মূল্য শুধু স্বর্ণে মাপা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে অগণিত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। তাই অসংখ্য পুরস্কার আর সম্মাননার ভিড়েও এই স্বর্ণের কলসটি হয়ে থাকবে তার জীবনের সবচেয়ে আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তিগুলোর একটি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:53 PM স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস 12:33 PM খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার: আমিনুল হক 12:19 PM ১০ মাস সাইকেল চালিয়ে ১৭টি দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তিন ভক্ত 5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়