• খেলা

    স্পেনের জার্সি নম্বর প্রকাশ: ইয়ামাল নয়, ১০ নম্বর পরবেন ওলমো

      প্রতিনিধি 2 June 2026 , 6:43:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত স্কোয়াড নম্বর ঘোষণা করেছে স্পেন। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া তরুণ তারকা লামিনে ইয়ামাল তার পরিচিত ১৯ নম্বর জার্সিই ধরে রেখেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মিডফিল্ডার গাভিকে ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি দেয়ার সিদ্ধান্ত। অন্যদিকে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি পেয়েছেন দানি ওলমো।

    ৯ নম্বর জার্সি সাধারণত এই নম্বরটি স্ট্রাইকারদের জন্য বরাদ্দ থাকে। অতীতে স্পেনের হয়ে কিংবদন্তি ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস ও আলভারো মোরাতা এই নম্বর পরে খেলেছেন। ফলে একজন মিডফিল্ডারের হাতে এই জার্সি তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

    এদিকে ১০ নম্বর জার্সি পেয়েছেন দানি ওলমো। নিকো উইলিয়ামস খেলবেন ১৭ নম্বরে এবং মিকেল ওইয়ারসাবাল ২১ নম্বর জার্সিতে। গোলরক্ষকদের মধ্যে ডেভিড রায়া পেয়েছেন ১ নম্বর জার্সি, আর উনাই সিমনের ভাগ্যে জুটেছে ২৩ নম্বর।

    অনেকেই স্পেনের জার্সি নম্বর বণ্টনকে ‘অপ্রচলিত’ বলে মন্তব্য করেছেন। তাদের মতে, দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এমন কয়েকজন খেলোয়াড়কে ঐতিহ্যগত ১ থেকে ১১ নম্বরের বাইরে রাখা হয়েছে।

    বিজ্ঞাপন

    জার্সি নম্বর ঘোষণার পাশাপাশি বিশ্বকাপ জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে তিনি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন।

    দে লা ফুয়েন্তে বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, যদিও আমরা ফেভারিটদের মধ্যে আছি। বাস্তবতার মাটিতেই থাকতে হবে। আমি এটা বলতে দ্বিধা করি না যে আমরা ফেভারিট। তবে ইংল্যান্ড কিংবা ফ্রান্সও সমানভাবে ফেভারিট।’

    বিশ্বকাপ শুরুর আগে ইরাক ও পেরুর বিপক্ষে স্পেন দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপ অভিযানে। ‘লা রোহা’ গ্রুপ ‘এইচ’-এ মুখোমুখি হবে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের।

    স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ও তাদের জার্সি নম্বর
    ডেভিড রায়া (১), মার্ক পুবিল (২), আলেহান্দ্রো গ্রিমালদো (৩), এরিক গার্সিয়া (৪), মার্কোস ইয়োরেন্তে (৫), মিকেল মেরিনো (৬), ফেরান তোরেস (৭), ফাবিয়ান রুইজ (৮), গাভি (৯), দানি ওলমো (১০), ইয়েরেমি পিনো (১১), পেদ্রো পোরো (১২), জোয়ান গার্সিয়া (১৩), আইমেরিক লাপোর্তে (১৪), আলেক্স বায়েনা (১৫), রদ্রি (১৬), নিকো উইলিয়ামস (১৭), মার্টিন সুবিমেন্দি (১৮), লামিনে ইয়ামাল (১৯), পেদ্রি (২০), মিকেল ওইয়ারসাবাল (২১), পাও কুবার্সি (২২), উনাই সিমন (২৩), মার্ক কুকুরেয়া (২৪), ভিক্টর মুনিয়োজ (২৫) এবং বোরহা ইগলেসিয়াস (২৬)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের