• রাজনীতি

    আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী

      প্রতিনিধি 11 April 2026 , 2:45:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা এবং সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে দল তাদেরকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

    আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    রিজভী আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য গতকাল শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। আগামীকাল রোববার পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে। গতকালও অনেকে ফরম জমা দিয়েছেন।

    বিজ্ঞাপন

    রিজভী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে সংসদ সদস্যদের বাছাই করে, এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। যারা প্রার্থী হতে ইচ্ছুক, তাদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। তারা ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন।

    তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের কঠিন ও দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আমাদেরকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। এই গণতান্ত্রিক পরিবেশের সর্বোচ্চ ব্যবহার করা উচিত।

    তিনি আরও বলেন, জনগণ দেখতে চায়-ক্ষমতাসীন দল, সরকারি দল ও বিরোধী দলসহ সবাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করছে এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি করছে।

    রিজভী বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফেসবুকে স্বাধীন মতামত প্রকাশ করায় অনেককে গ্রেফতার করা হয়েছে। তারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। তাই আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা, সংসদে কথা বলার দক্ষতা থাকা এবং সমাজে সুনাম থাকা ব্যক্তিদেরই দল বাছাই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী 1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২ 12:24 PM ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে 12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে 11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ 11:39 AM ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান 11:21 AM চাকরির বড় সার্কুলার আসছে, ছয় মাসে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি 4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস