• জাতীয়

    এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

      প্রতিনিধি 8 March 2026 , 4:25:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃচ্ছসাধন করতে এবার দেশব্যাপী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়-সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন-সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণের সবারই আমরা সহযোগিতা কামনা করেছি।

    বিজ্ঞাপন

    মন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে, অত্যন্ত বেদনার সঙ্গে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে-আমরা নিরাপত্তার সব বিষয়াদি দেখাশোনা করব।

    সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল করা হবে। ঈদের আগে সব পোশাক কারখানকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ফলে ঈদের ছুটিতে স্বস্তিতে থাকবে সবাই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে 6:16 PM ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী 5:10 PM গরমে হিট স্ট্রোকের লক্ষণ ও করণীয় 4:53 PM নাহিদের উন্নতি ৩২ ধাপ, এগোলেন তামিম-রিশাদরাও 4:45 PM এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত 4:39 PM ২য় দফা বৈঠকের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা 4:25 PM ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার 4:15 PM ১৪ বোয়িং বিমান কিনছে সরকার, জুন থেকে টোকিওতে সরাসরি ফ্লাইট 4:06 PM মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৮ জনের নিয়োগ 3:47 PM আন্তর্জাতিক ফুটবলে নতুন এক ইতিহাস জর্ডান