• জাতীয়

    রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে ঢাকাসহ ৫ বিভাগে

      প্রতিনিধি 20 September 2025 , 12:55:03 প্রিন্ট সংস্করণ

    দেশের আটটি বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
    দেশের আটটি বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের আটটি বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, রোববার (২১ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বাড়তে পারে জানিয়েছে সংস্থাটি। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

    মৌসুমি বায়ুর সক্রিয়তা অনেকটা কমে গেছে। দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এতে করে বৃষ্টিহীন অঞ্চলে তাপমাত্রা বেড়ে গরম বেশি অনুভূত হচ্ছে। গতকাল শুক্রবার দেশের খুলনা, বরিশাল ও সিলেট ছিল প্রায় বৃষ্টিহীন। ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে হালকা।

    বিজ্ঞাপন

    আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বর্ষা বিদায় নেবে কিছুদিন পর৷ এ সপ্তাহের শেষের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। এছাড়া আগামী রোব ও সোমবার ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর আবার কমতে পারে।

    আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি