• চাকরি

    ব্রিটিশ অ্যান্টার্কটিকায় ৩০ হাজার পাউন্ড বেতনের চাকরি, থাকা-খাওয়া সব ফ্রি 

      প্রতিনিধি 26 January 2026 , 1:03:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আপনি কি প্রচণ্ড শীত সহ্য করতে পারেন? মাইনাস তাপমাত্রা, দীর্ঘ অন্ধকার আর তুষারঝড় যদি আপনাকে ভয় না দেখায়, তবে এই চাকরির সুযোগটি আপনার জন্যই। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) অ্যান্টার্কটিকায় তাদের গবেষণা কেন্দ্রগুলোতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বার্ষিক বেতন ৩০ হাজার ২৪৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) থেকে শুরু হলেও এখানে থাকা, খাওয়া,যাতায়াত, বিশেষ পোশাক ও প্রশিক্ষণের জন্য এক টাকাও খরচ করতে হবে না। সব ব্যয় বহন করবে সংস্থাটি নিজেই।

    যেসব পদে নিয়োগ:

    • শেফ
    • কাঠমিস্ত্রি
    • প্লাম্বার
    • বৈদ্যুতিক মিস্ত্রি
    • প্ল্যান্ট অপারেটর
    • বোটিং অফিসার
    • আবহাওয়া পর্যবেক্ষক

    আগামী তিন মাসে স্টেশন লিডার, প্রাণিবিদ্যা ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ আরও কিছু পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিএএস।

    দক্ষিণ মেরুর জীবন কতটা কঠিন

    বিজ্ঞাপন

    অ্যান্টার্কটিকায় জীবন মোটেও সহজ নয়। বছরের প্রায় ছয় মাস সূর্যের দেখা মেলে না চারদিকে শুধু অন্ধকার আর বরফ। কখনো কখনো তাপমাত্রা নেমে যায় মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াসে, সঙ্গে ভয়ংকর তুষারঝড়। রথেরা রিসার্চ স্টেশনের অপারেশন ম্যানেজার মাইক ব্রায়ান বলেন, একটি সমাজ চালাতে যা যা দরকার শেফ, মেকানিক, কারিগর, প্রকৌশলী সবকিছুরই প্রয়োজন এখানে। আমাদের কর্মীরা সাধারণ মানুষ, কিন্তু কাজ করেন এক অসাধারণ জায়গায়।

    চুক্তির মেয়াদ ও কাজের পরিবেশ

    এই চাকরির চুক্তি ৬ থেকে ১৮ মাসের হতে পারে। কাজের পাশাপাশি এখানে দলগতভাবে মানিয়ে নেয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যালি-৬ গবেষণা স্টেশনে ছয় বছর ধরে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করা ফিল কুলম্যান বলেন, এটা শুধু একটি স্টেশন নয়, এটি আমাদের বাড়ি ও পরিবার। এখানে কাজ করতে হলে অভিযোজন ক্ষমতা আর দলগত মানসিকতা সবচেয়ে জরুরি।

    অ্যান্টার্কটিকায় দৈনন্দিন জীবন কেমন

    টিকটকে অ্যান্টার্কটিকার জীবন নিয়ে নিয়মিত ভিডিও পোস্ট করেন ম্যাটি জর্ডান। তিনি জানান, বাইরে খাবার বা পানীয় রাখলে মুহূর্তেই তা বরফ হয়ে যায়। তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রির নিচে নামলে অন্তত পাঁচ স্তরের বিশেষ পোশাক পরতে হয় এর মধ্যে মেরিনো উলের বেস লেয়ার ও বিশেষ চশমা বাধ্যতামূলক।

    এই বৈরী পরিবেশে কাজ করা মানসিকভাবে চ্যালেঞ্জিং হলেও অনেকের কাছেই এটি জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা। পৃথিবীর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে কাজ করার সুযোগ এমন অভিজ্ঞতা খুব কম মানুষই পান।
    আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে পারবেন। বরফের রাজ্যে কাজ করার সাহস থাকলে, এই চাকরিই হতে পারে জীবনের সবচেয়ে ব্যতিক্রমী অভিজ্ঞতা। 

    সূত্র: ডেইলি মেইল  

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:35 PM ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে, তা প্রতিরোধ করতে হবে: তারেক রহমান 5:59 PM বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও তার স্ত্রীসহ আটক ৪ 5:48 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটে আইসিসির জরুরি সভা 5:25 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায় 5:24 PM ২০২৫ সালে উদ্বেগজনক হারে রাজনৈতিক সহিংসতা বেড়েছে: টিআইবি 5:18 PM ব্যাংকের জন্য ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা 5:05 PM জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে, বাংলাদেশ- ভারতকে আমন্ত্রণ জানিয়েছে 4:56 PM পে-স্কেল বাস্তবায়নের দাবিতে, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচি 4:39 PM দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড 4:33 PM প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা