• জাতীয়

    এবারের দুর্গাপূজা হবে আরও উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা

      প্রতিনিধি 17 September 2025 , 6:56:24 প্রিন্ট সংস্করণ

    রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে
    রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবারের শারদীয় দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজ (বুধবার) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশ্বাস দেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সরকারি অনুদানও বাড়ানো হয়েছে। গত বছর যেখানে চার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল, এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, “পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। তাছাড়া পূজার কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো ঘটনা সঙ্গে সঙ্গে সরকারের কাছে পৌঁছে যাবে। দিনরাত ২৪ ঘণ্টা পূজা মনিটরিংয়ের আওতায় থাকবে।”

    এ সময় তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, সকল ধর্মের মানুষ এই উৎসবে যোগ দেয়। তাই পূজার পবিত্রতা রক্ষায় সবার সহযোগিতা জরুরি।

    ব্রিফিংয়ে রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি