• বিনোদন

    জন্মের ২ মাস পর ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা

      প্রতিনিধি 8 January 2026 , 1:55:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারা নতুন পরিচয়ে সামনে এসেছেন গত বছরের নভেম্বরে। নতুন বাবা-মা হিসেবে আত্মপ্রকাশ হয় তাদের। এবার ছেলে সন্তানের নাম প্রকাশ করলেন অভিনেত্রী।

    এতদিন ছেলের নাম গোপনেই রেখেছিলেন এ তারকা জুটি। এবার জন্মের দুই মাস পরে ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন।

    ক্যাটরিনা এবং ভিকি সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

    বিজ্ঞাপন

    ‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে। নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি সকলেই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন।

    প্রসঙ্গত, অভিনেতা ভিকি কৌশলকে ২০২১ সালের ৯ ডিসেম্বর ভালোবেসে বিয়ের করেন ক্যাটরিনা। বিয়ের সাড়ে তিন বছর পর ৪২ বছরে প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড এ সেলিব্রেটি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু