• শিরোনাম

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস দুর্ঘটনা: নিহত ১, প্রতিবাদে অবরোধ

      প্রতিনিধি 16 September 2025 , 7:10:40 প্রিন্ট সংস্করণ

    - চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে জাকির হোসেন (২৫) নামে এক পথচারী নিহত হন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেনি।

    বিজ্ঞাপন

    বিক্ষোভকারীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। কিন্তু সরু হওয়ায় এটিতে একের পর এক দুর্ঘটনা আর প্রাণহানির খবরেও কর্তৃপক্ষ উদাসীন। সড়কটি প্রসস্ত করতে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয়ায় তারা অতীতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। এবার বাধ্য হয়েই অবরোধ কর্মসূচি পালন করছেন।

    এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করছে। তারা মহাসড়ক অবরোধ করেছে। আমরা যানযট নিরসনে কাজ করছি’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:09 PM বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী 2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭