• আন্তর্জাতিক

    স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার

      প্রতিনিধি 15 September 2025 , 3:39:35 প্রিন্ট সংস্করণ

    স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার
    স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এখন থেকে স্থায়ীভাবে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, এই মর্যাদা তাদের আইনে অপরিবর্তনীয় ভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

    এএফপি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র যখন পরমাণু নিরস্ত্রকরণের দাবি তোলে, তখন উত্তর কোরিয়া তাকে ‘রাজনৈতিক উসকানি’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কোনো আইনি বা নৈতিক ক্ষমতা নেই উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ে হস্তক্ষেপ করার।

    বিজ্ঞাপন

    ১৯৯৪ সালেই পিয়ংইয়ং আইএইএ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। উত্তর কোরিয়ার দাবি, ওয়াশিংটন তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে সংস্থাটিকে ব্যবহার করছে।

    গত সপ্তাহে পরমাণু গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় দেশটির নেতা কিম জং উন বলেন, উত্তর কোরিয়া একইসঙ্গে পরমাণু বাহিনী ও প্রচলিত সেনাবাহিনীকে শক্তিশালী করার পথে এগিয়ে যাবে।

    ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে পিয়ংইয়ং বারবার জানিয়ে আসছে, তারা কখনোই তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:37 PM বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি 12:30 PM খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ২ প্রতিমন্ত্রীর বৈঠক 12:10 PM ‘বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই’ 11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড