• রাজনীতি

    “দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা”

      প্রতিনিধি 14 December 2025 , 1:03:04 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চব্বিশের গণঅভ্যুত্থানের পর পরিকল্পিতভাবে দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলাকে তিনি এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন।

    রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

    তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর একই কৌশলে দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

    সাবেক এ উপদেষ্টা বলেন, একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে।

    একাত্তরে মুক্তিযুদ্ধের অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিলে, আজও কেউ সফল হতে পারবে না। তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:04 PM ডিজেলবাহী দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে 12:50 PM হাসনাতের সঙ্গে সাক্ষাতের কারণ জানালেন আওয়ামী লীগ নেতা মনজুর 12:22 PM ৫ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে : প্রধানমন্ত্রী 11:46 AM মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী 11:33 AM নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা 11:23 AM মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ 11:06 AM ৪ দিন বিরতির পর সংসদ অধিবেশন আজ 6:34 PM রোমেরোর স্বস্তি, তবুও শঙ্কা কাটছে না আর্জেন্টিনার 6:13 PM কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ, জানুন স্বাস্থ্য উপকারিতা 5:56 PM ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের