• সর্বশেষ

    মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার

      প্রতিনিধি 11 December 2025 , 8:47:52 প্রিন্ট সংস্করণ

    মেট্রোরেল চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    শফিকুল আলম বলেন, ‘মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে’।

    বিজ্ঞাপন

    অপরদিকে, ‘রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত ১৮-১৯ বা আরও আগে। ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। খেজুরের ওপর ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ৫২%। সেটাকে কমানো হয়েছে। এটা এখন ৪০% এর মতো হবে। খেজুরের একটা কাস্টমস ডিপি ছিল ২৫%, সেটা কমানো হয়েছে। সেটা এখন ১৫% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু’।

    তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫-এ খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিন্স ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আইনগত সহায়তা প্রদান এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের যে ল’টা, এটা খুবই গুরুত্বপূর্ণ’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের