• অপরাধ

    কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

      প্রতিনিধি 7 December 2025 , 2:31:04 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৯৯৯ নম্বরে ফোনকলে কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ কথা জানান।

    তিনি বলেন, আজ সকাল সাড়ে দশটায় কবরস্থান পরিষ্কার করতে গিয়ে, একটি ভাঙ্গা কবরে বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়েছেন বলে একজন কলার নোয়াখালীর বেগমগঞ্জ থানার জগদীশপুর থেকে আমাদেরকে জানান।

    তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানাকে দ্রুত এই অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞাপন

    সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে, ওই ভাঙ্গা কবর থেকে দেশে তৈরি ৫টি নতুন একনলা বন্দুক ও ১টি পাইপগান উদ্ধার করে।

    লক্ষীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত সংলগ্ন ঘটনাস্থলটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ সংক্রান্ত পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা