• রাজনীতি

    হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনে জোবাইদা রহমান

      প্রতিনিধি 5 December 2025 , 6:58:28 প্রিন্ট সংস্করণ

    হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনে জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন এবং শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে। সেখানে কিছুসময় কাটানোর পর দুপুরে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনে গেছেন তিনি।

    বিজ্ঞাপন

    দুপুর ৩টার দিকে তিনি ধানমন্ডির বাসায় পৌঁছান। এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান ডা. জোবাইদা। সকাল পৌনে ১১টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতালে পৌঁছায়।

    অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন ডা. জোবাইদা রহমান। এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া শুক্রবার লন্ডন যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয়, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা 3:09 PM বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী 2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম