• চাকরি

    আন্দোলন অব্যাহত, যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা

      প্রতিনিধি 26 November 2025 , 3:57:25 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাত্র এক দিন বাকি থাকলেও লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে আবারও যমুনা অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভকারীরা যমুনার দিকে পদযাত্রা শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

    আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের যৌক্তিক দাবি মানার বদলে পুলিশ দিয়ে দমন-পীড়ন চালানো হয়েছে। তবুও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    বিজ্ঞাপন

    আন্দোলনকারীরা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে তাদের প্রতি সংহতি জানাবেন। তবে কোন দলের নেতারা যোগ দেবেন-তা এখনো জানা যায়নি।

    লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। মঙ্গলবার আন্দোলনকারীদের যমুনামুখী পদযাত্রা শাহবাগে বাধা দেয় পুলিশ। এসময় দুই দফা সংঘর্ষ হয়, যেখানে অন্তত ১৫ জন আহত হন। শুধু শাহবাগই নয়, দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ করেছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ।

    ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান 1:14 PM হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক 12:56 PM অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ 12:31 PM মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী নেতা নুরুজ্জামান লাল্টুর জীবনাবসান 11:45 AM একুশে পদক প্রদান করলেন তারেক রহমান 11:26 AM বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা: জামায়াত আমির 11:22 AM বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 11:17 AM মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ