• সর্বশেষ

    সেনাকুঞ্জ থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

      প্রতিনিধি 21 November 2025 , 7:20:30 প্রিন্ট সংস্করণ

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রীয় আমন্ত্রণে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে খালেদা জিয়া বাসায় ফেরার উদ্দেশে রওনা হন।

    বিজ্ঞাপন

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান-সেনাকুঞ্জ ত্যাগের সময় তাকে বিদায় জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। এ ছাড়াও সেনাকুঞ্জে অনুষ্ঠানে থাকাকালীন তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে একান্ত আলাপ করেন। এরপর কিছু সময়ের যাত্রা শেষে বিকেল ৫টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান খালেদা জিয়া।

    দলীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টা ২৪ মিনিটে গুলশানের ফিরোজা ভিলা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। তার সঙ্গী হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও একান্ত সচিব এবিএম আব্দুর সাত্তার।

    বিএনপির চেয়ারপারসনের সঙ্গে, এ সময় আরও ছিলেন-পুত্রবধূ শর্মিলি রহমান সিঁথি এবং ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ