• অপরাধ

    পল্লবীতে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত

      প্রতিনিধি 20 November 2025 , 12:01:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নাশকতাকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে পল্লবী থানা পুলিশের এক অতিরিক্ত উপ-পরিদর্শক আহত হয়েছেন। আহত এএসআই হলেন মো:নুর ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া এন্ড পাবলিকেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার  মুহাম্মদ তালেবুর রহমান।

    বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৮.৩০ মিনিটে রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুইটি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    ডিসি তালেবুর রহমান গণমাধ্যম’কে জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণের এই ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমান পল্লবী থানায় কর্মরত ওই পুলিশ সদস্য আহত হন। বর্তমানে তিনি একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    তালেবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

    এছাড়া দুষ্কৃতকারীদের সম্পর্কে কোন তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময়