• অন্যান্য

    শেখ হাসিনার পক্ষে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

      প্রতিনিধি 18 November 2025 , 12:35:12 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিম তাকে তার বাসা থেকে তুলে শাহবাগ থানায় হস্তান্তর করে।

    রায় প্রকাশের পর লাভলু মোল্লাহ নিজের ফেসবুক ওয়ালে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড আপলোড করেন, যেখানে লেখা ছিল ‘আই ডোন্ট কেয়ার’।

    শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, প্রক্টরিয়াল টিম ও কয়েকজন ছাত্র লাভলুকে থানায় নিয়ে আসে। তিনি জানান, লাভলু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট করেছেন।

    বিজ্ঞাপন

    তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে কি না-এ বিষয়ে প্রশ্ন করলে ওসি বলেন, আইনের যে প্রক্রিয়া অনুসরণ করার কথা, সেটিই করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, জুলাইয়ের আন্দোলনের সময় লাভলু সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল।

    এদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুকে লেখেন, লাভলুরে পুলিশের হাতে সোপর্দ করে এলাম… গণহত্যাকারী টিচারদের নিয়ে কেউ মধ্যস্থতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। আমরা এখানে তোষামোদ করতে বা ক্ষমতার আশায় আসিনি- দুই হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ইনসাফ আদায়ের শপথ নিয়ে এসেছি। গাদ্দারদের এখানে কোনো জায়গা নেই।

    জানা যায়, গত বছরের ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের পরও ঢাবি ভিসি অফিসে দায়িত্বে ছিলেন ছাত্রলীগপন্থী হিসেবে পরিচিত পাঁচ কর্মকর্তা-কর্মচারী। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পর তাদের সবাইকে সরিয়ে রেজিস্ট্রার অফিসে সংযুক্ত করা হয়।

    ওই পাঁচজনের অন্যতম হলেন ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা, যিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত? 9:16 PM যে কোনো সময় ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র 9:11 PM এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ 9:05 PM সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা 8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা 8:41 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা  8:34 PM সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী 8:28 PM শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার 7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর