• সর্বশেষ সংবাদ স্ক্রল

    কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

      প্রতিনিধি 11 November 2025 , 6:15:04 প্রিন্ট সংস্করণ

    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুষ্টিয়ায় জেলি (রাসায়নিক দ্রব্য) মেশানো চিংড়ি বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ৬ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২৭ কেজি জেলিযুক্ত চিংড়িও জব্দ করে ধ্বংস করা হয়েছে।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (১১ নভেম্বর) কুষ্টিয়া পৌর বাজারে এই অভিযান পরিচালনা করেন, অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। তিনি বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি বিক্রি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে’।

    অভিযানে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারের আড়তদারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া খুচরা বিক্রেতা পাতু, রাজু ও মনোয়ার মাছের দোকানের ৩ জনকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:12 PM প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু 11:55 AM সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারের 11:49 AM ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত 11:35 AM মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল 11:22 AM বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা 8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল